লিবিয়ার সরকারি সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৩১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার মিসরাতা শহরে গতকাল শুক্রবার গাদ্দাফির অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩১ ব্যক্তি নিহত এবং ১১০ জন আহত হয়েছে। স্থানীয় এক চিকিত্সকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মিসরাতা গাদ্দাফিবিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।জানা গেছে, গাদ্দাফির অনুগত সেনাসদস্যরা মিসরাতা শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ট্যাংক দিয়ে গোলা ও রকেট হামলা চালালে এই সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় মিসরাতা শহরে ন্যাটোর কোনো কার্যক্রম তাঁরা লক্ষ্য করেননি।তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তাইপে এরদোগান জানিয়েছেন, তিনি গাদ্দাফিকে তাঁর ইচ্ছানুযায়ী যেকোনো দেশে যাওয়ার ব্যাপারে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। তবে এ ব্যাপারে গাদ্দাফির কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।