লিবিয়ার সাবেক জ্বালানিমন্ত্রী এখন মাল্টায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সাবেক জ্বালানিমন্ত্রী ওমর ফাতি বিন শাতওয়ান মাল্টায় পালিয়ে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স মাল্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। মাল্টার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, শাতওয়ান গত শুক্রবার ছোট একটি ট্রলারে কারে মাল্টায় পৌঁছান। মাল্টায় তাঁর উপস্থিতি গোপন রাখা হয়েছিল। তিনি লিবিয়ার অবরুদ্ধ শহর মিসতারা থেকে পালিয়ে আসেন।শাতওয়ান লিবিয়ায় শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি লিবিয়া-মাল্টা দ্বিপক্ষীয় কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৭ সালে লিবিয়ার সরকার ত্যাগ করেন।