লিবিয়ার সারত বিমানবন্দর দখলের দাবি বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনারা গতকাল বুধবার মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সারত বিমানবন্দর দখলের দাবি করেছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।তাদের দাবি, গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে তীব্র যুদ্ধের পর সেনারা বিমানবন্দরটি দখলে নিয়েছে।সারত শহর গাদ্দাফির অন্যতম শক্ত ঘাঁটি বলে পরিচিত। এক মাসেরও বেশি সময় ধরে শহরটির দখল নিতে এনটিসির অনুগত সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, সমন্বয়ের অভাব ও বিভক্তির কারণে এনটিসির সেনারা তা করতে ব্যর্থ হচ্ছে।আল-জাজিরা জানিয়েছে, ন্যাটোর সহায়তায় এনটিসির অনুগত সেনারা সারত বিমানবন্দর দখল করেছে। তবে তারা এখনো শহরটি দখলে নিতে পারেনি। দখল নিতে তারা ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করেছে। গাদ্দাফির অনুগত সেনাদের মেরুদণ্ড ভেঙে দিতে চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে তারা।এদিকে মানবিক সাহায্য সংস্থাগুলো সারতের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, শহরটির পরিস্থিতি ভয়াবহ।