লিবিয়ায় আট মাসের মধ্যে নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় নতুন সংবিধান প্রণয়ন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আগামী আট মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। আজ শনিবার জর্ডানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।মাহমুদ জিবরিল বলেন, ‘পার্লামেন্ট পদ্ধতির জাতীয় কংগ্রেস অব লিবিয়া গঠনের লক্ষ্যে লিবিয়ার প্রথম নির্বাচন সর্বোচ্চ আট মাসের মধ্যে হওয়া উচিত। এই জাতীয় কংগ্রেসের কাজ হবে দুটি—প্রথমত সংবিধানের খসড়া তৈরি করা, আর দ্বিতীয়টি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন।মাহমুদ জিবরিল আরও বলেন, ‘এখন লিবিয়ায় স্থিতিশীলতা ফেরাতে দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অস্ত্রগুলো তুলে নিতে হবে।’বর্তমানে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। আর এনটিসির প্রধানমন্ত্রী হলেন মাহমুদ জিবরিল।