লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করা হচ্ছে। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি ও আহত হওয়ার খবর আসছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।