লিবিয়ায় উপ-দূতাবাসে হামলা, মার্কিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় বেনগাজি শহরে অবস্থিত মার্কিন উপ-দূতাবাসে (কনস্যুলেট) গতকাল মঙ্গলবার বিদ্রোহী সশস্ত্র ব্যক্তিদের হামলার ঘটনায় এক মার্কিন কর্মী নিহত হয়েছেন। লিবিয়ার নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য জানায়।আজ বুধবার আল জাজিরা টেলিভিশন অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, গতকাল অস্ত্রধারী একদল সশস্ত্র বেসামরিক সেনা বেনগাজির মার্কিন উপ-দূতাবাস দপ্তরে হামলা চালায় ও ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে ওই উপ-দূতাবাসের এক কর্মী নিহত হন এবং অনেকে আহত হন।লিবিয়ার প্রধান নিরাপত্তা কমিটির মুখপাত্র আবদেন মোনেম আল হুর জানান, মার্কিন উপ-দূতাবাসের বাইরে লিবিয়ার সেনাদের সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এ সময় আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা কর্মকর্তারা ভবনটি ঘেরাও করে রাখেন। বিদ্রোহীরা কাছাকাছি একটি বাড়ি থেকে ওই দূতাবাস লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলেও জানান তিনি।মুসলমানদের সর্বশেষ নবীকে (সা.) কটাক্ষ করে নির্মিত একটি চলচ্চিত্রের ভিডিও ইন্টারনেটে প্রকাশের পর বিদ্রোহী সেনারা এ হামলা চালায়।এর আগে গতকাল সকালে একই কারণে মিসরের কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালায় সেখানকার বিদ্রোহীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এক বিবৃতিতে বলা হয়, ইন্টারনেটে প্রকাশ করা একটি ভিডিও চিত্র বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। আর এর প্রতিক্রিয়ায় তারা এ ধরনের আচরণ প্রদর্শন করেছে। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস অবমাননা করার যেকোনো ধরনের উদ্দেশ্যমূলক প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র নিন্দা জানায়।