লিবিয়ায় কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি: দীপু মনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় এখন থেকে আধা ঘণ্টা আগেও কোনো বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ জাতিসংঘ সমিতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে দীপু মনি বলেন, বিক্ষোভে আটকে পড়া বাংলাদেশিদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, তিউনিসিয়াসহ লিবিয়ার আশপাশের দেশগুলোতে অস্থায়ী ক্যাম্প করা হবে। সেখানে আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।