লিবিয়ায় ক্ষমতা পেল নির্বাচিত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) গতকাল বুধবার দেশটির নবনির্বাচিত জাতীয় কংগ্রেসের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। গতকাল রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।এই পদক্ষেপের মধ্য দিয়ে মুয়াম্মার গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্তৃপক্ষের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো।গতকাল গভীর রাতে রাজধানী ত্রিপোলিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০ সদস্যের জাতীয় কংগ্রেসের সবচেয়ে প্রবীণ সদস্য মোহাম্মদ আলী সেলিমের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল। গত জুলাইয়ে লিবিয়ার জনগণের ভোটে জাতীয় কংগ্রেসের সদস্যরা নির্বাচিত হন।ক্ষমতা হস্তান্তরের সময় উত্ফুল্লভাবে এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল বলেন, ‘লিবিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি জাতীয় কংগ্রেসের কাছে রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক দায়িত্ব হস্তান্তর করেছে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল।’অনুষ্ঠানে মোহাম্মদ আলী সেলিমের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের ২০০ জন সদস্য শপথ নেন। এখন এনটিসি ভেঙে যাবে এবং জাতীয় কংগ্রেস তাদের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবে।ক্ষমতা হস্তান্তর উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ত্রিপোলির মার্টায়ার্স স্কয়ারে জড়ো হয়ে এই আনন্দঘন মুহূর্ত উদ্যাপন করেছে। নবনির্বাচিত জাতীয় কংগ্রেস নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। প্রধানমন্ত্রী সরকার করবেন গঠন। এ ছাড়া আগামী বছর পার্লামেন্ট নির্বাচনের জন্য খসড়া সংবিধান প্রণয়ন করবে সরকার।