লিবিয়ায় গাদ্দাফিবিরোধী ১৭ ভাড়াটে সৈনিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির শক্তিশালী ঘাঁটি বনি ওয়ালিদ থেকে ১৭ জন ভাড়াটে সেনাসদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম। আটক হওয়া সেনাসদস্যদের মধ্যে ফরাসি ও যুক্তরাজ্যের প্রযুক্তি বিশেষজ্ঞ এবং পরামর্শক রয়েছেন বলে তিনি জানান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।সিরিয়ার অ্যারাই টেলিভিশনকে মুসা ইব্রাহিম বলেন, তাঁদের মধ্যে বেশির ভাগই ফ্রান্সের নাগরিক। আরও রয়েছে এশিয়ার একজন, যুক্তরাজ্যের দুজন এবং কাতারের একজন নাগরিক। পরে এই ১৭ জনকে টেলিভিশনে দেখানো হবে।মুসা ইব্রাহিমের দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানানো হয়।অন্যদিকে অ্যারাই টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, গাদ্দাফির অনুগত বাহিনী ন্যাটোর কয়েকজন সেনাসদস্যকে আটক করেছে। তবে গত শনিবার ন্যাটো, ফ্রান্স ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ অ্যারাই টেলিভিশনের এ দাবি অস্বীকার করেছে।