লিবিয়ায় গাদ্দাফির অনুগতদের হামলায় নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত লোকজন উপকূলীয় শহর রাস লানুফের অদূরে তেল শোধনাগারের ফটকে হামলা চালিয়েছে। এতে ১৫ জন প্রহরী নিহত এবং দুজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।‘রাস লানোফ ফ্যাক্টরি ফর প্রোডাকশন অব অয়েল অ্যান্ড গ্যাস’ নামের তেল শোধনাগারটিতে কাজ বন্ধ রয়েছে। হামলার সময় কারখানাটিতে ৬০ জন কর্মী কাজ করছিলেন। রয়টার্স।