লিবিয়ায় গোষ্ঠীগত দাঙ্গায় তিন দিনে নিহত ৭০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাবা শহরে উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে গত তিন দিনের দাঙ্গায় ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। গতকাল বুধবার লিবিয়া সরকারের একজন মুখপাত্র নাসের আল মান্নার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।গতকাল ত্রিপোলিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মান্না বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে গত সোমবার থেকে সাবা শহরে ৭০ জনের অধিক লোক মারা গেছে এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে।’তৌবু উপজাতি গোষ্ঠীর সদস্যরা বলেন, আরব উপজাতি গোষ্ঠীর সদস্যরা সাবা শহরের তাউরি ও আল-হিজারা এবং আশপাশের এলাকাগুলো ঘিরে রেখেছে এবং খুব সকাল থেকে তারা ওই এলাকায় গোলা নিক্ষেপ করছে। তৌবু-প্রধান ইশা আবদেল মজিদ মনসুর বলেন, গত সপ্তাহে তাঁর গোত্রের ৪০ সদস্য নিহত হয়েছে। যুদ্ধজাহাজ ও ট্যাংক ব্যবহার করে তৌবু সম্প্রদায়ের লোকদের হত্যা করা হয়েছে বলে লিবিয়া কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।