লিবিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জুয়ারা শহরে গতকাল মঙ্গলবার বারবার নৃতাত্ত্বিক গোষ্ঠী ও তাদের প্রতিবেশী আরব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। গত তিন দিন ধরে শহরটিতে এ সংঘর্ষ চলছে। লিবিয়ার ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা ও যুদ্ধবিরতি কার্যকর করতে ওই শহরে তারা সেনাবাহিনী পাঠাচ্ছে।এ প্রসঙ্গে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফৌজি আবদেল আল বলেন, ‘আমরা দুই পক্ষকেই নিজেদের সংযত থাকতে বলেছি। কারণ, এ যুদ্ধে কেউই জয়ী হবে না।’এর আগে গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় সাবা শহরে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় ১৫০ জন মারা গেছে।