লিবিয়ায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে হামলা চালিয়েছে একদল লুণ্ঠনকারী। আজ সোমবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সিন মাং-হো এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।সিন মাং-হো জানান, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধের ফলে ত্রিপোলিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গতকাল বিকেলে অস্ত্রধারী ১০ জনের একটি সশস্ত্র লুণ্ঠনকারী দল দূতাবাসে আক্রমণ করে। তারা আসবাবপত্র ও ইলেকট্রনিকস যন্ত্রপাতি চুরির চেষ্টা করে। কিন্তু দূতাবাসের কর্মচারীরা বিদ্রোহী বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে বিদ্রোহীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসে। তখন ওই লুটেরা দল পালিয়ে যায়। দূতাবাসে কর্মরত লিবিয়ার বা বাংলাদেশের কোনো শ্রমিক এতে হতাহত হয়নি।সিন মাং-হো আরও জানান, বিদ্রোহী বাহিনী দাবি করেছে, এরা সাধারণ লুণ্ঠনকারী।ত্রিপোলিতে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত মে মাসে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের অধিকাংশ কর্মকর্তাকে সাময়িকভাবে তিউনিশিয়ায় সরিয়ে নেওয়া হয়।দক্ষিণ কোরিয়া লিবিয়ার বিদ্রোহী-সমর্থিত বাহিনীকে সমর্থন দিয়ে আসছে এবং ন্যাশনাল ট্রান্সজিশনাল কাউন্সিলকে মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।