লিবিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় ঘাদামেস মরু শহরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জনের বেশি লোক নিহত হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ খবর জানানো হয়।ঘাদামেস শহরের বাসিন্দাদের সঙ্গে ওই এলাকার তুয়ারেগ যাযাবর উপজাতিদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। সরকারের একজন মুখপাত্র নাসের এল মানিয়া এই সহিংসতার জন্য ঘাদামেসের বাইরের একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি জানান, ওই এলাকায় সেনা পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ঘাদামেস শহরের সীমান্তবর্তী এলাকায় একটি তল্লাশি চৌকির নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকায় বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়ে। চোরাচালানে প্রায়ই ওই পথটি ব্যবহার করা হয়।