লিবিয়ায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় ব্যয় হতে পারে শত কোটি ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার আকাশে নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় সামরিক তত্পরতা কয়েক মাস স্থায়ী হলে ১০০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় হতে পারে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড বাজেটারি অ্যাসেসমেন্টসের (সিএসবিএ) বিশ্লেষকেরা এ তথ্য জানিয়েছেন।সিএসবিএর ঊর্ধ্বতন বিশ্লেষক জ্যাক কপার বলেন, গাদ্দাফির বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে প্রাথমিকভাবে ৪০ কোটি থেকে ৮০ কোটি ডলার ব্যয় হতে পারে। তিনি আরও জানান, নো ফ্লাই জোনে টহল দিতে সম্ভাব্য সাপ্তাহিক ব্যয় তিন কোটি থেকে ১০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্র এখনো লিবিয়ায় সামরিক অভিযানের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে বিশ্লেষকেরা বলছেন, যুুুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল আফগান যুদ্ধের চেয়ে বেশি লিবিয়া অভিযানে (মাসে) ৯০০ কোটি ডলার ব্যয় হবে। রয়টার্স।