লিবিয়ায় ন্যাটোর হামলায় নিহত ১৬: রাষ্ট্রীয় টিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার পূর্বাঞ্চলীয় ব্রেগা শহরে ন্যাটোর বিমান হামলায় কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হতাহতের এ দাবি করা হয়েছে।লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেগা শহরের একটি অতিথিশালায় সন্ধ্যার দিকে ন্যাটো হামলা চালায়। নিহতদের অধিকাংশই ধর্মীয় নেতা। তাঁরা একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সেখানে জড়ো হচ্ছিলেন।তবে ন্যাটো এ হামলা ও হতাহতের ঘটনা অস্বীকার করেছে।