লিবিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলাকারীরা ‘দুর্বৃত্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালানো বন্দুকধারীদের ‘দুর্বৃত্ত’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কেইব।টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ওই হামলাকারীরা নিজেদের সাবেক বিদ্রোহী বলে দাবি করলেও তারা তা নয়। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।গতকাল মঙ্গলবার বিকেলে একদল সন্ত্রাসী মন্ত্রিপরিষদ ভবনে হামলা চালায়। ভবনটি ধ্বংস করে দেওয়ায় ছিল তাদের লক্ষ্য। তবে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একজন নিরাপত্তা কর্মী নিহত হন। একজন দুর্বৃত্তসহ আহত হয়েছে চারজন।প্রধানমন্ত্রী কেইব বলেন, প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফিবিরোধী যুদ্ধে অংশ নেওয়া বিপ্লবীদের জন্য সরকারের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ ভবনে হামলা চালানো ওই বন্দুকধারীরা ওই অর্থের জন্য এ হামলা চালায় বলে দাবি করে।কেইব বলেন, সরকার তার প্রতিশ্রুতি রাখবে। তবে সরকার আরও বলেছে, কোনো ধরনের চাপ বা হুমকির মুখে সরকার দুর্বৃত্তদের কাছে মাথা নত করবে না এবং কোনো আলোচনাও করবে না।