লিবিয়ায় ফ্রান্সের দূতাবাসে গাড়িবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফরাসি দূতাবাসের বাইরে আজ মঙ্গলবার গাড়িবোমা হামলা হয়েছে। এতে দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বিস্ফোরণে দূতাবাসের অভ্যর্থনা এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটায় ওই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দূতাবাসের পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।দূতাবাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লহঁ ফেবিউঁস। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন তিনি। ফেবিউঁস জানান, দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে ফ্রান্সের কর্মকর্তারা লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। এ বিষয়ে তদন্ত চলছে।দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এটা ছিল গাড়িতে লুকিয়ে রাখা বোমার ফাঁদ। ত্রিপোলিতে কোনো বিদেশি দূতাবাসে বড় ধরনের হামলার এটাই প্রথম ঘটনা। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন উপদূতাবাসে হামলা হয়। ওই ঘটনায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিফেনসসহ চারজন মার্কিন কর্মকর্তা নিহত হন।