লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে বিনা মূল্যে চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় কর্মরত দুঃস্থ্থ বাংলাদেশি কর্মীরা এখন থেকে প্রতি মাসের দুই শুক্রবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন। লিবিয়ার বাংলাদেশি চিকিৎসকেরা বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন। ৩০ জুলাই শুক্রবার থেকে এই সেবা শুরু হয়েছে।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকি আজ সোমবার টেলিফোনে প্রথম আলোকে জানান, এই চিকিৎসাসেবার নাম দেওয়া হয়েছে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’। প্রতি মাসের দ্বিতীয় ও শেষ শুক্রবার এই ক্লিনিক চালু থাকবে। ৩০ জুলাই তিনি এর উদ্বোধন করেছেন। লিবিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরা এখানে বিনা পারিশ্রমিকে সেবা দেবেন।লিবিয়ায় কর্মরত যেসব বাংলাদেশি ভাষাগত সমস্যাসহ নানা কারণে চিকিৎসাসেবা নিতে পারেন না, তাঁরা এখান থেকে বিনা মূল্যে চিকিৎসা নিতে পারবেন।