লিবিয়ায় বাংলাদেশিরা ভালো আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। আজ সোমবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।সচিব বলেন, লিবিয়ায় বাংলাদেশিরা নিরাপদে আছেন। তবে তাঁরা আতঙ্কিত।প্রসঙ্গত, গত শনিবার রাতে সাগর পথে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে প্রবেশ করে বিদ্রোহীরা। এরপর গাদ্দাফি বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। গতকাল রাতেই বিদ্রোহীরা ত্রিপোলির কেন্দ্রস্থলে পৌঁছে যায়।