লিবিয়ায় বিক্ষোভের জন্য লাদেন দায়ী: গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিক্ষোভের জন্য আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং তাঁর আল কায়েদাকে দায়ী করেছেন দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি একথা বলেন। খবর বিবিসির।রাজধানী ত্রিপোলির পশ্চিমে আল-জাওয়িহা শহর পরিদর্শনে গিয়ে সেখান থেকেই টেলিভিশন চ্যানেলে ফোন করেন গাদ্দাফি। এ সময় টেলিভিশন চ্যানেলটি গাদ্দাফির কথা সরাসরি সম্প্রচার করে।গাদ্দাফি বলেন, বিক্ষোভকারীদের আসলে কোনো সুনির্দিষ্ট দাবি নেই। তাঁরা আল-কায়েদার পক্ষে কাজ করছে। তিনি বলেন, ‘বিন লাদেন... এই শত্রুই লোকজনকে বিগড়ে দিচ্ছে। লাদেনের কথায় আপনারা উত্তেজিত হবে না।’গাদ্দাফি আরও বলেন, ‘বিক্ষোভকারী তরুণদের হাতে অস্ত্র আছে। তারা খুশি মতো গোলাগুলি করে বেড়াচ্ছে, বিশেষ করে মদে উন্মত্ত অবস্থায়।’তরুণদের উদ্দেশ্যে গাদ্দাফি বলেন, ‘এটা আপনাদেরই দেশ এবং আপনারই সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি কোন দিকে যাবে।’