লিবিয়ায় বিদ্রোহীদের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে গাদ্দাফি সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সরকার সে দেশের বিদ্রোহীদের দেওয়া শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করেছে। গতকাল শুক্রবার গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।মুসা ইব্রাহিম বলেন, ‘তারা আমাদের নিজ শহর ছাড়তে বলছে। তারা পাগলের প্রলাপ বকছে। আমরা আমাদের শহর ত্যাগ করব না।’লিবিয়ার বিদ্রোহীরা গতকাল শুক্রবার জানায়, তারা শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি আছে। বিদ্রোহীদের নেতা মুস্তফা আবদুল জলিল বলেন, ‘যুদ্ধবিরতিতে তাঁদের কোনো আপত্তি নেই। তবে তাঁর আগে পশ্চিমাঞ্চলীয় শহরগুলো থেকে গাদ্দাফির অনুগত বাহিনী ও ভাড়াটে খুনিদের সরিয়ে নিতে হবে এবং লোকজনকে তাদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।’