লিবিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সেনাবাহিনীর একটি দলের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে গাদ্দাফি বাহিনীর ১০ জন নিহত হয়েছে। আল-আরাবিয়া টেলিভিশন আজ এ কথা জানিয়েছে। তবে এ সংঘর্ষ কোথায় হয়েছে তা নিশ্চিত করা হয়নি। সেনা দলটি সিরাত শহর থেকে ফিরছিল। এদিকে, বিদ্রোহীরা ত্রিপোলিতে ঢোকার ঠিক আগমুহূর্তে ন্যাটো বাহিনী সিরাতে ব্যাপক গোলাবর্ষণ করে। বেলা দুইটার দিকে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।