লিবিয়ায় বিমান হামলায় অংশ নেবে ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ন্যাটোর সঙ্গে বিমান হামলায় যোগ দিচ্ছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি এ বিষয়টি অনুমোদন করেছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন। এক বিবৃতিতে বারলুসকোনি বলেন, ‘লিবিয়ায় ন্যাটোর অভিযানে ইতালির বিমান অংশ নিতে প্রস্তুত।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলার পর পরই বারলুসকোনি এ ঘোষণা দেন। তিনি ইউরোপীয় নেতার সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন। এর আগে ইতালি বলেছিল, লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় তারা অংশ নেবে না।