লিবিয়ায় বিরোধীদের স্বীকৃতি দিয়েছে ফরাসি সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার গাদ্দাফিবিরোধী নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে ফরাসি সরকার।ফরাসি সরকারই প্রথম দেশ, যারা ন্যাশনাল লিবিয়ান কাউন্সিলকে বৈধ সরকার বলে স্বীকৃতি দিয়েছে।এ সিদ্ধান্ত এমন সময় হলো যখন ন্যাটো লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করার চিন্তা করছে, যার মধ্যে নো-ফ্লাই জোন ঘোষণাও অন্তর্ভুক্ত।বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় গাদ্দাফি বাহিনীর বোমা হামলা করার ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।এদিকে বিবিসির একটি দলকে গাদ্দাফির সেনারা আটক করে মারধর করেছেন বলে জানা গেছে। বিবিসি।