লিবিয়ায় বেসামরিক লোকজন নিহত হওয়ায় ন্যাটোর দুঃখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গতকাল রোববারের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় ন্যাটো দুঃখ প্রকাশ করেছে। ন্যাটোই ওই হামলা চালিয়ে ছিল। এতে দুই শিশুসহ নয়জন নিহত হয়। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।লিবিয়ায় ন্যাটো অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চার্লস বুচার্ড বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা স্বীকার করে এক বিবৃতিতে বলেন, ‘নিরপরাধ মানুষের ক্ষয়ক্ষতির জন্য ন্যাটো দুঃখ প্রকাশ করছে।’ তিনি আরও বলেন, ‘হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে আমরা এখন তদন্ত করছি। সম্ভবত ক্ষেপণাস্ত্র নিক্ষেপব্যবস্থায় ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।চার্লস বুচার্ড ওই বিবৃতিতে বলেন, ন্যাটো বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা এড়াতে খুব সতর্কতার সঙ্গে বিমান হামলা পরিচালনা করে থাকে।