লিবিয়ায় ব্রিটিশ সেনা উপদেষ্টা পাঠানোর পরিকল্পনায় চীনের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিদ্রোহীদের পরামর্শ দিতে সেনা উপদেষ্টা পাঠানোর পরিকল্পনার ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করেছে চীন। বেইজিং বলেছে, তারা নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার বাইরের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি গতকাল শুক্রবার তাদের ওয়েবসাইটে এ কথা বলেন। তিনি ব্রিটেনের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ভঙ্গের অভিযোগও আনেন। হং লি বলেন, লিবিয়ায় সেনা উপদেষ্টা পাঠানোর ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পরিকল্পনার ব্যাপারে চীন অসন্তুষ্ট। চীন নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার বাইরের যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করে। রয়টার্স।