লিবিয়ায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ১০৪ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় আজ বুধবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০৪ জন নিহত হয়েছে। আল-আরাবিয়া টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।ত্রিপোলিতে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, লিবিয়ার ওই যাত্রীবাহী এয়ারবাসটি বিমানটি দক্ষিণ আফ্রিকা থেকে এসে ত্রিপোলি বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়ে।লিবিয়ার আফ্রিকিয়াহ নামক বিমান সংস্থাটি জানায়, দুর্ঘটনার সময় বিমানে ৯৩ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিল। তাত্ক্ষণিকভাবে তাঁরা হতাহত বা উদ্ধার হওয়ার কোনো খবর দিতে পারেনি।আফ্রিকিয়া বিমান সংস্থার ওয়েবসাইটে বলা হয়, ‘তাদের ৮ইউ৭৭১ ফ্লাইটটি ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।’ দক্ষিণ আফ্রিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিমানটি গতকাল সন্ধ্যায় জোহানেসবার্গ ত্যাগ করে এবং বিমানটি হারিয়ে যাওয়ার খবর নিবন্ধন করা হয়েছে।