লিবিয়ায় সরকারবিরোধী বিদ্রোহে নেতৃত্বের হুমকি সাদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার হুমকি দিয়েছেন। নাইজার থেকে আল অ্যারাবিয়া টেলিভিশনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাত্কারে তিনি এ হুমকি দেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।সাক্ষাত্কারে সাদি জানান, লিবিয়ায় এখনো তাঁর অনেক অনুসারী আছে। এমনকি ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলেও (এনটিসি) তাঁর সমর্থক রয়েছে। তিনি যেকোনো সময় লিবিয়ায় ফিরতে আগ্রহী।সাদি বলেন, ‘প্রথমেই এই বিদ্রোহ কেবল নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ থাকবে না। এই বিদ্রোহ লিবিয়ার সর্বত্র ছড়িয়ে পড়বে এবং তা বহাল থাকবে। দিনে দিনে তা বৃহত্ আকার ধারণ করবে।’সাদি দাবি করেন, লিবিয়ার সামরিক ও আধা সামরিক বাহিনী, এনটিসি কর্মকর্তাসহ গাদ্দাফি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ আছে।গত বছরের আগস্টে এনটিসি বাহিনীর হাতে রাজধানী ত্রিপোলির পতন হয়। এরপর সাদি গাদ্দাফি পালিয়ে নাইজারে আশ্রয় নেন।