লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপে ইইউর অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যেতে বলেছে। তবে দেশটিতে ‘নো ফ্লাই জোন’ আরোপ এবং বিদ্রোহীদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সংস্থাটি অসম্মতি জানিয়েছে। বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।ফ্রান্স ও ব্রিটেন লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি এবং নো ফ্লাই জোন আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছিল। গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলন শুরুর আগে এক বিবৃতিতে দেশ দুটি এ আহ্বান জানায়।তবে ইউরোপিয়ান ইউনিয়ন লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপ এবং বিদ্রোহীদের স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে আগ্রহ দেখায়নি। ২৭ সদস্যের সংস্থাটি তাদের বৈঠকে লিবিয়ার সাধারণ জনগণকে রক্ষার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা পরীক্ষা করতে রাজি হয়েছে। পাশাপাশি তারা গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার বলেন, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।