লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ বিষয়ে আজ জাতিসংঘে ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপের বিষয়ে আজ বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। ডয়েচে ভেলে ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে এ-সংক্রান্ত ভোটাভুটির প্রস্তাব উত্থাপন করেছে। লিবিয়ার বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর হামলা বন্ধ করার লক্ষ্যে এ পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করার জন্যও দেশগুলো মতামত দিয়েছে।এর আগে গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতেরা ‘নো ফ্লাই জোন’ আরোপ-সংক্রান্ত খসড়া প্রস্তাব নিয়ে আট ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন আজ সকালে নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাবিত ‘নো ফ্লাই জোন’ আরোপের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া, চীন, জার্মানি, ইতালিসহ কয়েকটি দেশ এর বিরোধিতা করছে।