লিমনের ঘটনা তদন্তে এক সপ্তাহ সময় চেয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা তদন্তে এক সপ্তাহ সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আজ রোববার কমিটির তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।শওকত আকবর বলেন, এখন পর্যন্ত লিমনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ না করে তদন্ত প্রতিবেদন সম্পন্ন হবে না। এ জন্য প্রতিবেদন তৈরি করতে আরও এক সপ্তাহ সময় লাগবে।