লিমনের ঘটনা তদন্তে কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে লিমন হোসেন আহত হওয়ার ঘটনা তদন্তে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা এ নিয়োগ দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে জানান, ওই তদন্ত কর্মকর্তার নাম মো. শওকত আকবর। তিনি বরিশালের রাজস্ব বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার।এদিকে লিমনের জামিনে মুক্তির আদেশের কপি আজও বরিশালে পৌঁছায়নি। ফলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কয়েদিদের সঙ্গেই লিমনকে থাকতে হচ্ছে।