লিমনের বিষয়ে সন্দেহের কিছু ভিত্তি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লিমনের প্রতি আমাদের সবার সহানুভূতি রয়েছে। যেহেতু তার বিষয়টি হাইকোর্ট বিবেচনায় নিয়েছেন, তাই এ সম্পর্কে কথা বলা আমি ঠিক মনে করছি না। তবে লিমন কোনো দুষ্টচক্রে থাকতে পারে, সরকারের অনুসন্ধান থেকে এ বিষয়ে আমাদের সন্দেহের কিছু ভিত্তি আছে। অবশ্য এর ভিত্তিতে লিমনের বিরুদ্ধে আসলে কতটা ব্যবস্থা নেওয়া যাবে, তা বলার সময় এখনো আসেনি।’‘বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ৎব-বাস্তবতা ও ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এ কথা বলেন। গতকাল রোববার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে পাক্ষিক পত্রিকা একপক্ষ ও বেসরকারি সংস্থা রাইটস অ্যান্ড মিডিয়া ফর পিপল যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। একপক্ষ-এর সম্পাদক মাসুদা ভাট্টির সঞ্চালনায় বৈঠকে বিভিন্ন পেশার ৩৪ জন বক্তব্য দেন।সূচনা বক্তব্যে মাসুদা ভাট্টি বলেন, বিগত দশকে যখন ৎব নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছিল, তখন নানা প্রশ্ন উঠেছিল সর্বত্রই। তবে ক্রমশ এই বিশেষ বাহিনী জনমনে স্বস্তির জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক অঙ্গনে এদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নও উঠেছে ব্যাপক। এখানে ঢালাওভাবে দোষ বা গুণ নির্ধারণের সুযোগ খুব কম।মূল প্রবন্ধে বসুন্ধরা গ্রুপের ইংরেজি পত্রিকা ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘ৎব সর্বাংশে ত্রুটিহীন কোনো প্রতিষ্ঠান নয়, যেমন নয় বাংলাদেশের অন্য যেকোনো প্রতিষ্ঠান। ৎবের ত্রুটি সারানোর আইনি বা প্রশাসনিক উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানের বেলায়ও প্রযোজ্য। মাথাব্যথা হলে তা সারানোর পরিবর্তে কেটে ফেললে যা হবে, ৎব বিলুপ্ত হলেও তা হবে।’সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৎব নিয়ে বিতর্ক শুরু হয়েছে কিছুদিন আগে ৎবের সঙ্গে বন্দুকযুদ্ধে লিমন নামের এক কিশোরের আহত হওয়াকে কেন্দ্র করে। ৎবের বিরুদ্ধে অভিযোগ, তারা লিমনের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে এবং আহত অবস্থায় দু-তিন ঘণ্টা তাকে ফেলে রাখা হয়েছে। আর লিমনের পরিবার ও তার পক্ষ সমর্থনকারীরা বলছে, একজন নির্দোষ-নিরপরাধ কিশোরের ওপর এমন নির্যাতন প্রমাণ করে যে ৎব একটি মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠান। অন্যদিকে ৎবের পক্ষ থেকে বলা হয়েছে, লিমন ও তার পরিবার সন্ত্রাসী গোষ্ঠীভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, ‘...একটি সাধারণ প্রশ্ন: এমনভাবে গুলিবিদ্ধ হয়ে দু-তিন ঘণ্টা চিকিৎসাহীন থাকলে আহত ব্যক্তির জীবনের যবনিকা হওয়ার কথা! লিমনসংক্রান্ত বিতর্কের সুবাদে শোরগোল উঠেছে, ৎবেরই যবনিকাপাত ঘটাতে হবে।...’বসুন্ধরা গ্রুপের আরেক দৈনিক কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান বলেন, ‘আজকে কেউ কেউ ৎব বিলুপ্তির কথা বলছে। আমি ৎব বাতিলের পক্ষপাতী নই। তবে ভুল স্বীকার করতে হবে। কথা বলার ক্ষেত্রে সংযত হওয়া বাঞ্ছনীয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, কেউ জবাবদিহির বাইরে নয়।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এনকাউন্টারের একই গল্প শুনে আসছি। এই গল্পের পরিবর্তন দরকার।’আইনজীবী নাজমা কায়সার বলেন, ‘নিরাপত্তার জন্য এ রকম অসংখ্য বাহিনী সারা পৃথিবীতে আছে। আমরা ৎবকে দেখতে চাই বন্ধু হিসেবে। কালো জামা পরে, মাথায় কালো কাপড় বেঁধে, কালো চশমা লাগিয়ে ৎব যেন আতঙ্কের কোনো বস্তু না হয়। মানবাধিকারের ওপর তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।’মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, ‘মানুষের জীবনের প্রধান চাহিদা নিরাপত্তা। ৎব প্রতিষ্ঠা করা হয়েছিল মানুষের নিরাপত্তার জন্যই। ৎব মানবাধিকার লঙ্ঘন করছে বলে আমরা মুখে ফেনা তুলছি। কিন্তু তাদের সফলতার কথা আমরা কজন বলছি? ১৬ কোটি মানুষকে বাঁচাতে ১৬০০ সন্ত্রাসী মারা গেলে আমরা মায়াকান্না করছি। আমি নাজমা কায়সারের বক্তব্যের ভিন্নমত পোষণ করি। আমি মনে করি, ৎব বন্ধু না হওয়াই ভালো। ৎব যদি বন্ধুই হয়ে যায়, তাহলে সন্ত্রাসীরা ভয় পাবে না।’ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রব্বানী বলেন, ‘রাজা-রানিরা তদন্তের আগেই মন্তব্য করে দেন। তদন্ত কর্মকর্তারা তো তাঁদেরই চাকরি করেন। তাঁরা তো সেভাবেই প্রতিবেদন তৈরি করবেন। এখন এমন একটা সময় এসেছে যে সরকারের পক্ষে বললে সবাই খুশি হয়, আর বিপক্ষে বললে মনে করে বিরোধী দল।’জেনারেল রশীদের বক্তব্য উদ্ধৃত করে গোলাম রব্বানী বলেন, ‘প্রথমেই গুলি করা হবে কাদেরকে? নিজের দেশের লোককে? যাদের সন্ত্রাসী বলা হচ্ছে, গুলি করার আগে খতিয়ে দেখতে হবে, তারা সন্ত্রাসী কি না, কেন সন্ত্রাসী। ঘোষিত শত্রু ছাড়া সেনাবাহিনী নিজের মানুষকে হত্যা করতে পারে না।’পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা বলেন, পৃথিবীর বহু দেশে বহু রকমের বিশেষায়িত বাহিনী রয়েছে। যে উদ্দেশ্যে বাংলাদেশে ৎব গঠিত হয়েছিল, তা পুরোপুরিভাবে অর্জিত হয়েছে। ৎব ইতিমধ্যে মানুষের বন্ধু হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘ৎবের ওপর মানুষের বিশ্বাস তৈরি হয়েছে। আমার কাছে প্রতিদিনই অনেক লোক বিভিন্ন রকম অনুরোধ নিয়ে আসেন। আমি যখন তাঁদের বলি যে থানায় বা এসপি সাহেবকে বলে দিচ্ছি। তাঁরা ৎবকে বলে দেওয়ার অনুরোধ করেন। তবু বলতে হবে, ৎব তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি। তারা মূল্যবোধের অভাবে জর্জরিত এই সমাজেরই মানুষ। তাই ৎবকে আরও উন্নত করতে হবে। তাদের জবাবদিহিও বাড়াতে হবে।’সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী প্রশ্ন তোলেন, ‘এই গোলটেবিল কি শুধু ৎবের প্রশংসা করার জন্য আয়োজন করা হয়েছে, নাকি ৎবকে আরও জবাবদিহি ও দায়বদ্ধ করার জন্য? আমি জানি না এটা কেন।’ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমাদের রাজনীতিতে অনেক ব্যর্থতার কারণে তৈরি হলো তত্ত্বাবধায়ক সরকার। এখন আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার রায় দিয়েছেন। একটা সময় দেশে রক্ষীবাহিনী তৈরি করা হয়েছিল। পরে সেই বাহিনী বিলুপ্ত হয়েছে। জার্মানিতে বিশেষ বাহিনী গেস্টাপো, ইরানে শাহর এলিট বাহিনীর নির্যাতনের কথা মানুষ ভোলেনি। বাংলাদেশে ৎব তৈরি হয়েছিল একটা রাজনৈতিক প্রকল্প হিসেবে। বিএনপি-জামায়াত তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ৎব তৈরি করেছিল।’ইকবাল সোবহান চৌধুরী বলেন, শুধু ৎব দিয়ে জঙ্গিবাদ নির্মূল হয়নি। গণমাধ্যম ও সুশীল সমাজ যেভাবে জঙ্গিবাদকে রুখে দাঁড়িয়েছিল, তাতে তৎকালীন সরকার বাধ্য হয়েছিল নিজেদের তৈরি বাংলা ভাইদের ধরতে। বাংলা ভাইদের উত্থান নিয়ে যখন গণমাধ্যম একের পর এক সংবাদ প্রকাশ করে যাচ্ছিল, তখন বলা হয়েছিল, ‘এটা মিডিয়ার সৃষ্টি’। আগের একাধিক বক্তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইকবাল সোবহান বলেন, ‘ৎব না থাকলে যদি আমরা বাঁচতেই না পারি, তবে এ দেশে শুধু ৎব-পুলিশই থাক, আমরা চলে যাই।’ তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আইজি সাহেব (আশরাফুল হুদা) পুলিশকে ডিফেন্ড করবেন। এখন পুলিশকে একটা বি ক্লাস বাহিনীতে পরিণত করা হয়েছে।’ৎবের সদস্যরা দোষ করলে শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়ে এই সাংবাদিক নেতা বলেন, লিমনের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হলো কি না, সেটি বড় কথা নয়। বড় কথা হলো, সে গুলিতে আহত হয়েছে। তিনি বলেন, ৎব অনেকগুলো ভালো কাজ করেছে। কিন্তু ৎবের যে কাজটি প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটি খণ্ডাতে হবে ৎবকেই। ৎবকে প্রমাণ করতে হবে যে তারা জনগণের প্রকৃত বন্ধু। এর ওপরই জনগণ তাদের (ৎবের) ভবিষ্যৎ নির্ধারণ করবে।দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর একজন উপদেষ্টা মনে হয় প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন। এসেই তিনি ৎবকে রক্ষার জন্য বললেন। এখন ৎবের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠছে। এখানে দেখার বিষয়, ৎব জেনুইনলি সবগুলো এনকাউন্টার করছে কি না। লিমন ইস্যু ছিল ৎবের জন্য সবচেয়ে পচাতম শামুক। আমি একজন রিপোর্টার পাঠিয়েছিলাম লিমনের বাড়িতে। তিনি এসে যা বলেছেন, তাতে মনে হয় সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সঙ্গে লিমনের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা এ রকম—মাঝে মাঝে লিমনকে সিগারেট বা চিপস কিনতে পাঠাতেন মোরশেদ জমাদ্দার। জিনিস কেনার পর ভাঙতি টাকা লিমনকেই দিয়ে দিতেন। এখন সন্ত্রাসী পিচ্চি হান্নান যদি একদিন আমার বাড়িতে আসেন, সে জন্য কি আমি অভিযুক্ত হব?’নাঈমুল ইসলাম খান বলেন, লিমনের ঘটনা ব্যবস্থাপনায় ৎবের দুর্বলতা ছিল। না হলে এক লিমনের ঘটনায় ৎবের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে কেন?লিমনের গ্রাম ঘুরে আসা দৈনিক আমাদের সময়-এর প্রতিবেদক মিথুন মাহফুজ বলেন, ‘লিমনের গ্রামে ঢোকার আগেই কিছু লোক আমাকে লিমনের বিরুদ্ধে ঢালাওভাবে বলার চেষ্টা করেছে। গ্রামের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় কিছু লোক দাঁড়িয়ে ছিল, যারা লিমনকে সন্ত্রাসী বলেছে। আবার গ্রামবাসীর অনেকে বলেছে, ওই গ্রামে ৎব “লোক ফিট করেছে”। যাদের কাজ হলো গ্রামে লিমনের সম্বন্ধে খোঁজ নিতে আসা লোকদের লিমনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া।’ গ্রামবাসী তাঁকে আরও বলেছে, লিমনের যদি পা হারাতে হয়, তাহলে সাতুরিয়া গ্রামের ৮০ শতাংশ তরুণ-যুবকেরই পা হারানোর কথা।বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘ৎবের প্রয়োজন আছে। আপনারা লিমনকে নিয়ে লেখেন, কিন্তু যখন আমার স্ত্রীকে সন্ত্রাসীরা কোপাইল, তখন তো কিছু লিখলেন না। লিমন-রূপবানের গল্প বলতে খুব মজা!’নারীনেত্রী খুশী কবির প্রশ্ন তোলেন, লিমনকে নিয়ে এত বিতর্ক চলছে, কিন্তু সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে কেন ৎব গ্রেপ্তার করতে পারছে না, সেই প্রশ্ন তোলা হচ্ছে না। তিনি বলেন, রাষ্ট্রকে আলাদাভাবে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতাগুলো কেন এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্ন তুলতে হবে।তথ্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সাদেকা হালিম বলেন, ৎবের আসলে কী কী কাজ আর ৎব সেগুলো করছে কি না, তা দেখতে হবে। এখন ৎবকে ডমিনেট করছে সেনাবাহিনীর লোকজন। তিনি বলেন, ‘এখন অনেকেই বলছেন, প্রো পিপল বাহিনী বানানোর জন্য ৎবের বাজেট বাড়ানো দরকার। তবে এই বাজেট বাড়ানো হবে কি মানুষ মারার জন্য? এই বিষয়গুলো ভাবতে হবে। আর সরকারকেও ভাবতে হবে, লিমনদের মতো তরুণ ভোটার রয়েছে ৩৩ শতাংশ।’আওয়ামী লীগের নেতা সুভাষ সিংহ রায় বলেন, ৎবের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তবে জঙ্গি দমনের উদ্দেশ্য নিয়ে ৎব সৃষ্টি হয়নি। ৎব সৃষ্টি হয়েছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর ভার্জিনিয়ার সদর দপ্তরে। আর সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। তবে ভাগ্যের নির্মম পরিহাস, তারেক ও বাবর দুজনকেই ধরেছে ৎব। তিনি ৎবকে মানবিক জায়গায় নিয়ে আসার আহ্বান জানান।মানবাধিকারকর্মী এলিনা খান বলেন, থানা পুলিশ, ডিবি পুলিশসহ পুলিশের বিভিন্ন সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে। ৎবের মতো বাহিনী দেখবে জাতীয় নিরাপত্তার বিষয়গুলো।সবার বক্তব্যের পর আলোচনার সারসংক্ষেপ টানতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, মাথাব্যথা হলেই মাথা কেটে ফেলতে হবে, এ রকম কোনো সমাধানে যাওয়া ঠিক নয়। ৎবের রুলস অব এনগেজমেন্ট কী হবে, তার ওপর জোর দিতে হবে। দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক স ম রেজাউল করিম, এফবিসিসিআইয়ের পরিচালক এম এ মোমেন, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতা মো. হাতেম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, কোয়াবের নেতা আনোয়ার পারভেজ, ইসলামী ঐক্যজোটের নেতা জিয়াউল হাসান, তরিকত ফেডারেশনের দপ্তর সম্পাদক মো. আলী ফারুকী, চলচ্চিত্র পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, আন্তর্জাতিক বিজনেস ফোরামের পরিচালক কে এ জামান, সাংবাদিক সুপন রায়, বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক নঈম নিজাম, আবদুল মান্নান চৌধুরী, মেজর জসীমউদ্দীন, সালেহ আহমেদ, বেসরকারি সংস্থা ব্রতীর শারমীন মোরশেদ প্রমুখ।