লিমনের মামলা বিচারাধীন, মন্তব্য না করাই শ্রেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিমন হোসেনের মামলাটি বর্তমানে বিচারাধীন। তাই এ বিষয়ে কারোরই কথা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিচারাধীন বিষয়ে মন্তব্য না করাই শ্রেয়। আমাদের সবারই উচিত আদালত সম্পর্কে আস্থা রাখা।’র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সোমবার প্রতিবেদন জমা দেয়।প্রতিবেদনটি এখনো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে পৌঁছায়নি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে ফিরবেন। তিনি আসার পর তদন্ত প্রতিবেদনে কী আছে, পরিধি কী ছিল, সেসব বিষয়ে জাতিকে অবহিত করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে এ ধরনের বিষয়ে মন্তব্য করাটা শিষ্টাচারবহির্ভূত বলে মনে করেন প্রতিমন্ত্রী।