লুট করা অস্ত্রের প্রদর্শনী করল ইয়েমেনের জঙ্গিরা (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের আল-কায়েদার সহযোগী জঙ্গি গোষ্ঠী আনসার আল-শরিয়া অস্ত্রশস্ত্র ও গোলা-বারুদ প্রদর্শনীর ভিডিও প্রকাশ করেছে। আজ শুক্রবার রয়টার্স অনলাইনে এ খবর প্রকাশ করা হয়।রয়টার্সের খবরে বলা হয়, গত রোববার ইয়েমেনের জিঞ্জিবার শহরে হামলা চালিয়ে দুই শতাধিক সরকারি সেনা হত্যার পাশাপাশি তারা ওই সব অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুট করে। আনসার আল-শরিয়া গোষ্ঠীর এক নেতা জালাল বালেদি ওই হামলা নিয়ে গর্ব করে বলেন, তারা ওই স্থানের দখল নিয়েছেন। এ ছাড়া তারা ছয়টি লকেট লাঞ্চার, ছয়টি কামান ও চারটি সাঁজোয়া যানসহ অনেক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুট করেছেন। ৫০ জনের বেশি সরকারি সেনা আটক করেছেন বলেও জানান তিনি।