লুটপাটের হাতিয়ার হবে বিদ্যুৎ ও জ্বালানি-সংক্রান্ত এই বিল: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সম্প্রতি সংসদে পাস হওয়া বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান বিল ২০১০ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।দোলোয়ার হোসেন বলেন, বিদ্যুত্ ও জ্বালানি-সংক্রান্ত এ বিল সংবিধান ও জনস্বার্থ পরিপন্থী এবং সরকারের লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহূত হবে। এটি দেশকে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিবাজদের রক্ষা করার জন্যও ব্যবহার করা হবে।সংবিধান প্রতিস্থাপন সম্পর্কে আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসেন বলেন, সংসদ ছাড়া সংবিধানের পুনর্মুদ্রণ করলে সেটা হবে সংবিধানবিরোধী। সংসদ ছাড়া সংবিধান প্রতিস্থাপিত হয় না। সংবিধানে কোনো কিছু করার এখতিয়ার আছে কেবল সংসদের।