লুত্ফর রহমান সরকার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুত্ফর রহমান সরকার আজ সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সেখানে তিনি চিকিত্সাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। খবর বাসসের।১৯৯৬ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের ষষ্ঠ গভর্নর হিসেবে দায়িত্ব নেন লুত্ফর রহমান। ১৯৯৮ সালের নভেম্বর পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন লুত্ফর রহমান। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।লুত্ফর রহমান সরকারের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সুইজারল্যান্ড থেকে ব্যক্তিগতভাবে ও বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।লুত্ফর রহমানের মৃত্যুর খবরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।