লুভরে কাল উন্মুক্ত হচ্ছে মোনালিসার ‘যমজ’! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসের লুভর জাদুঘরের দর্শনার্থীদের জন্য লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’র পাশেই ঠাঁই মিলেছে দ্য ভিঞ্চি শিষ্য ভিনসেন্ট ডেলিউভিনের আঁকা মোনালিসার ‘যমজ’ চিত্রকর্মটির। সাময়িকভাবে প্রদর্শনের জন্য এ চিত্রকর্মটিকে মাদ্রিদের প্রাদো জাদুঘর থেকে আনা হয়েছে লুভরে। লুভর জাদুঘরে মোনালিসার পাশেই আপাতত রাখা হয়েছে এর যমজ চিত্রকর্মটিকে। ২৯ মার্চ বৃহস্পতিবার থেকে মোনালিসার এ যমজ চিত্রকর্মটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। জানা গেছে, জুন মাসের শেষ দিন পর্যন্ত লুভরেই থাকবে মোনালিসারা।! রয়টার্স।