লেখক জেসিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসিকা অ্যালবা: অভিনেত্রী, স্ত্রী, মা এবং এবার লেখক! হ্যাঁ, হাতে কলম তুলে নিয়েছেন এই হলিউড তারকা। লিখছেন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক বই—দি অনেস্ট লাইফ। ‘এটা পুরোটাই পাগলামি, তবে বিস্ময়করও বটে। এ বই তাঁদের জন্য, যাঁরা স্বাস্থ্যটাকে ভালো রাখতে চান, ঠিক আমার মতো।’ এদিকে কয় দিন আগেই ব্যবসাপ্রতিষ্ঠান দি অনেস্ট কোম্পানির গোড়াপত্তন করেছেন জেসিকা। দি অনেস্ট লাইফ প্রকাশিত হবে ২০১৩ সালের শুরুতে। পিপল।