লেখা চুরির নতুন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম সাময়িকী ও সিএনএন থেকে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া বিখ্যাত মার্কিন সাংবাদিক ও কলামিস্ট ফরিদ জাকারিয়ার বিরুদ্ধে নতুন করে লেখা চুরির অভিযোগ উঠেছে।২০০৫ সালে প্রকাশিত এক বই থেকে একটি স্তবক কৃতজ্ঞতা স্বীকার না করেই তাঁর লেখায় জুড়ে দিয়েছেন বলে আরেকটি অভিযোগ উঠেছে।২০০৮ সালে তাঁর লেখা ‘পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড’ শিরোনামের বইটিতে জাতির অর্থনৈতিক ক্ষমতা নিয়ে ইনটেল করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী অ্যান্ডি গ্রোভের একটি উদ্ধৃতি ব্যবহার করেছেন তিনি।ওয়াশিংটন পোস্টের ভাষ্যমতে, ২০০৯ সালে প্রকাশিত জাকারিয়ার ওই বইটি ছিল সর্বোচ্চ বিক্রীত। তবে বইটির প্রথম সংস্করণে অ্যান্ডি গ্রোভের নাম উল্লেখ করা হয়নি।অথচ তিন বছর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ক্লাইড ভি প্রেসটোইটিজের লেখা ‘থ্রি বিলিয়ন নিউ ক্যাপিটালিস্টস: দ্য গ্রেট শিফট অব পাওয়ার টু দ্য ইস্ট’ বইয়ে গ্রোভের ওই উদ্ধৃতি প্রকাশিত হয়।তবে জাকারিয়া যুক্তি দেখিয়েছেন, ‘এটি কোনো প্রাতিষ্ঠানিক কাজ নয় যে এখানকার সবকিছুরই প্রাপ্তিস্বীকার বা পাদটীকা থাকতে হবে।’অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানোয় কলাম লেখক ফরিদ জাকারিয়াকে টাইম সাময়িকী ও সিএনএন থেকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদ জাকারিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।নিজের ভুল স্বীকার করে গত শুক্রবার এক বিবৃতিতে ফরিদ জাকারিয়া বলেন, ‘সাংবাদিকেরা অভিযোগ তুলেছেন, চলতি সপ্তাহে টাইম সাময়িকীতে প্রকাশিত আমার একটি নিবন্ধের কয়েকটি অনুচ্ছেদ গত ২৩ এপ্রিল জিল লেপোরের লেখা নিবন্ধের কয়েকটি অনুচ্ছেদের প্রায় হুবহু। এ অভিযোগ সঠিক। আমি ভয়াবহ ভুল করেছি।’