লেখা শেষে অবশ্যই খাতা রিভিশন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রামপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী ৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। তোমাদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা আছে, সেহেতু পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পরীক্ষা শুরু হওয়ার অন্তত আধঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছানোর চেষ্টা করবে। খাতা পাওয়ার পর প্রবেশপত্র দেখে সঠিকভাবে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোর্ড ও অন্যান্য তথ্য পূরণ করবে। যদি কোনো কারণে বৃত্ত ভরাটে ভুল হয়ে যায়, তবে তা কক্ষ পর্যবেক্ষককে জানাবে। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটি সম্পূর্ণ পড়ে যেটি সবচেয়ে ভালো লিখতে পারবে বলে মনে করবে, সে প্রশ্নের উত্তর আগে লিখবে। মনে রাখবে, প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে। সময়ের দিকে খেয়াল রাখতে হবে, যাতে সব প্রশ্নের উত্তর করতে পারো। সব প্রশ্ন লেখা শেষে অবশ্যই খাতা রিভিশন করবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।