লেজার রশ্মির ৫০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেজার আমাদের জীবনে প্রায় সব ক্ষেত্রে মিশে আছে। সিডি বা ডিভিডিতে ছোট ছোট লেজার ব্যবস্থা ব্যবহার করা হয়। তেমনি আবার বড় বড় অনেক ব্যবস্থা আছে, প্রযুক্তির অনেক উচ্চ ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়। অনেক বড় গবেষণায় বা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইন্টারনেট ব্যবস্থায়। লেজারে এমন কিছু আছে, যা সব সময় আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই লেজার আবিষ্কারের অর্ধশত বছর হলো এবার। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফটোকিন গবেষক টমাস বেয়াড় লেজারের ইতিহাসবিষয়ক একজন গবেষক। তিনি বলেন, লেজার রশ্মি প্রথম আসে ষাটের দশকের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন গবেষণা হয়। ফলে লেজারের আবিষ্কার হয়। মূলত ভালো একটি রাডার-ব্যবস্থা তৈরিতে উচ্চ একটি ফ্রিকোয়েন্সি আছে, এমন বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের হাতে লেজার রশ্মি আসে। সে সময় বিপুল পরিমাণ অর্থ এ গবেষণায় ব্যয় করা হয়। রাডার-ব্যবস্থায় যে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, তাকে আরও উন্নত করতে একধরনের ব্যবস্থা আবিষ্কার করা হয়। অচিরেই গবেষকেরা বুঝতে পারেন, একই পদ্ধতি দৃশ্যমান আলোর ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। আর ওই গবেষণার দৌড় লেজার আবিষ্কারের পথ খুলে দেয়। আধুনিক বিশ্বে লেজার প্রায় সর্বক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, তবে এটা ঠিক, লেজার যখন প্রথম আবিষ্কার হয়, তখন কেউ চিন্তা করেনি এর ব্যবহার কী হবে। প্রথম দিকে একেবারে তা-ই হয়েছিল। প্রথমে চিন্তা করেছিলেন, লেজার-ব্যবস্থা হচ্ছে একপ্রকার রাডার-ব্যবস্থা অথবা সামরিক কোনো কাজে ব্যবহার করা সম্ভব। তিনি বলেন, ‘আমার তো মনে হয় মানবজীবনে লেজারের প্রতিনিয়ত ব্যবহার দেখতে পারলে এর আবিষ্কার কর্তারা অবাক হয়ে যেতেন। ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিনের মানুষের জীবনে যে তথ্য আদান-প্রদান করা হয়, তার বিশাল একটি অংশ লেজারের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যায়। আমাদের অর্থনীতির আদান-প্রদানের প্রায় সবটাই ফাইবার অপটিকের লেজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে আসে। প্রযুক্তির বিভিন্ন আবিষ্কার কম্পিউটার ডিস্ক থেকে শুরু করে অপটিক্যাল ডিস্ক সবখানেই আছে লেজারের অবদান। আমাদের টেলিভিশন থেকে শুরু করে গাড়ির দরজা-জানালা কাটা হয় লেজারের মাধ্যমে। বিমান তৈরির উপকরণও সঠিক মাপে কাটতে লেজারের প্রয়োজন। এককথায় আধুনিক জীবনে আপনি যা কিছু ব্যবহার করেন এর সঙ্গে কোনো না কোনোভাবে লেজার জড়িয়ে আছে।’ তার মানে লেজারে এমন কিছু আছে, আমাদের জীবনের সব ক্ষেত্রে যার ব্যবহার আছে। তেমনি আছে বিজ্ঞানের ক্ষেত্রেও। আলোকের এক অসাধারণ অবস্থান হচ্ছে লেজার। সহজ কথায় বলতে গেলে বলা যায়, এটি একধরনের বাল্ব, যেখানে আলো খুবেই ঘনীভূত অবস্থায় থাকে। অর্কেস্টের শুরুতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয় পরীক্ষার জন্য। সেখানে একেক বাদ্য একেকভাবে বাজে। সাধারণ আলো তেমনি। যেখানে অনেক রঙ অনেক দিকে আলো ছোটে। আবার বাদ্যযন্ত্র যখন নির্দিষ্ট বাজনা বাজায়, তখন সবাই এটা টিউনে বাজায়। লেজারেও অনেকটা তাই, সেখানে সবকিছু বাদ দিয়ে একধরনের আলো তৈরি হয়। আলোর সবচেয়ে সমৃদ্ধ উৎস হচ্ছে লেজার। এটা আসলে তার চেয়েও বেশি কিছু। সব জায়গায় সব সময় এই আলোকরশ্মি একই রকম কাজ করে। এটা ফোটন কণার এমন ধরনের অবস্থা, তাঁকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এ কারণে মানুষের কল্পনার বিভিন্ন স্থানে এই আলোকরশ্মি মানে লেজার অবস্থান করে নিয়েছে। শুরুতে মানুষ লেজার কী, এটা না জানলেও এখন প্রতিনিয়ত লেজার ব্যবহার করছে। এমনকি আধুনিককালে বিভিন্ন অপারেশনের কাজ থেকে শুরু করে বিভিন্ন রোগনির্ণয়ে ব্যবহার করা হচ্ছে লেজার। আবার জিংক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যেতে পারে এই বিষয়ে। লেজার ব্যবহার করে জিংক নির্ণয় করতে আগে একজন মানুষের সময় লাগত প্রায় চার হাজার বছর। একই কাজ লেজারের মাধ্যমে করতে এখন একদিন সময় লাগে। আর এতে প্রতিটি মানুষের ক্ষেত্রে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব। এমনকি রোগের আক্রমণের আগেই জানা যাবে রোগের ধরন সম্পর্কে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে লেজার অপরিসীম সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে। ভবিষ্যতে আরও অনেক ক্ষেত্রে লেজারের অবদান আমাদের বিস্মিত করবে এটা বলাই যায়। তারিকুর রহমান খানবিবিসি বাংলা অবলম্বনে