লেডি গাগা-টেইলর কিনি সম্পর্কের ইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কে জড়ানোর বছর না পেরোতেই প্রেমিক টেইলর কিনির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে মার্কিন পপ গায়িকা লেডি গাগার। মাত্র ১০ মাস আগে ‘ইউ অ্যান্ড আই’ মিউজিক ভিডিওর শুটিংয়ে পরিচয় হয়েছিল গাগা ও ‘দ্য ভ্যাম্পায়ার ডায়রিজ’খ্যাত মার্কিন অভিনেতা টেইলর কিনির। সেই থেকে চুটিয়ে অভিসার চালিয়েছে এই জুটি। কিন্তু সম্প্রতি ভেঙে গেছে তাঁদের সম্পর্ক—এমনটাই দাবি করেছে ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির উদ্ধৃতি দিয়ে ‘ইউএস’ ম্যাগাজিন জানিয়েছে, সম্পর্কের ইতি টেনেছেন লেডি গাগা। আগামী বছর পর্যন্ত ট্যুর নিয়ে খুব ব্যস্ত থাকবেন তিনি। নতুন অ্যালবামের কাজের জন্যও সময় দিতে হবে তাঁকে। ব্যস্ততার মধ্যে অন্য কোনো কিছুর জন্য সময় সংকুলান গাগার পক্ষে প্রায় অসম্ভবই বটে। সুতরাং, কিনির সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পাকাপাকি করেছেন গাগা।