লেডিস ফার্স্টের শততম পর্বে প্রীতি সম্মিলন
রাজধানীর গুলশানের একটি শুটিংবাড়িতে গতকাল শুক্রবার ধারাবাহিক নাটক ‘লেডিস ফার্স্ট’-এর শততম পর্ব উপলক্ষে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়। সন্ধ্যায় লেডিস ফার্স্ট লেখা ফানুস উড়িয়ে ও কেক কেটে এ অনুষ্ঠান শুরু হয়।প্রীতি সম্মিলনে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বাংলাভিশনের ফিন্যান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন, অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ, ঊর্ধ্বতন অনুষ্ঠান ব্যবস্থাপক দেওয়ান শামসুর রকিব, লেডিস ফার্স্ট নাটকের রচয়িতা ফজলুল হক, পরিচালক এস এ হক অলীক, প্রযোজক ইমরান সালেহ, চিত্রনায়ক রিয়াজ, শর্মিলী আহমেদ এবং লেডিস ফার্স্ট নাটকের কলাকুশলী ও সাংবাদিকেরা।অনুষ্ঠানে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘আমরা নাটকগুলোর মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি করার চেষ্টা করি। নাটক প্রচারের ক্ষেত্রে দর্শকদের ভালোলাগার বিষয়গুলো মাথায় রাখে বাংলাভিশন।’আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। নির্ধারিত মঞ্চে গান করেন উমা খান, মিলন মাহমুদসহ এ প্রজন্মের কয়েকজন কণ্ঠশিল্পী। আর গানের ফাঁকে ফাঁকে নাটিকায় অংশ নেন নাটকের অভিনয়শিল্পী, কলাকুশলী ও পরিচালক।লেডিস ফার্স্ট নাটকের অভিনয়শিল্পীরা হলেন রিচি সোলায়মান, রওনক হাসান, নোভা, হোমায়রা হিমু, আলভী, শোয়েব, শাহরিয়ার শুভ, এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, নাসিম, সমু চৌধুরী, ছন্দা, তুষার খান, চিত্রলেখা গুহ প্রমুখ।বাংলাভিশনে সপ্তাহে প্রতি রবি ও সোমবার রাত সোয়া আটটায় দেখানো হচ্ছে লেডিস ফার্স্ট নাটকটি। নাটকটির শততম পর্ব দেখানো হবে আগামী সোমবার।