লেবাননে গাড়িবোমা হামলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে আজ শুক্রবার গাড়িবোমা হামলায় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা উইসাম আল-হাসানসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরুতের কয়েক কিলোমিটার দূরে এ হামলা হয়। ২০০৮ সালের পর বৈরুতের এ হামলাটিকেই সবচেয়ে প্রাণঘাতী মনে করা হচ্ছে। হামলায় একটি গাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণস্থলের কাছাকাছি কয়েকটি দালান।বিবিসির খবরে বলা হয়, বৈরুতের খ্রিষ্টান-অধ্যুষিত জেলা আশরাফিয়ার ব্যস্ততম সাসিন চত্বরে এ হামলা হয়। এ সময় অনেক মা-বাবাই তাঁদের সন্তানদের নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি। হামলার লক্ষ্যবস্তুও পরিষ্কার নয়।লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, সরকার হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেবে।