লেবাননে পালাচ্ছে সিরিয়াবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হাজার হাজার মানুষ সম্প্রতি লেবাননে আশ্রয় নিয়েছে। নিরাপত্তা বাহিনীর নৃশংস হামলা থেকে বাঁচতে তারা লেবাননে আশ্রয় নিচ্ছে বলে আজ মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, গত দুই দিনে দুই হাজার সিরীয় লেবাননে আশ্রয় নিয়েছে। খুব সামান্য পরিমাণ জিনিসপত্র নিয়ে দেশটির শিশু ও নারীরা লেবাননে পাড়ি জমাচ্ছে।বিবিসির খবরে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী সিরিয়ার বিভিন্ন শহরে নৃশংস হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। শুধু রোববারই দেড় শতাধিক পরিবার সেখানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন উত্তর লেবাননের আরশাল শহরের এক অধিবাসী।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস বলেন, তিনি সিরিয়া সফরের অনুমতি পেয়েছেন। আগামী বুধবার সেখানে সফর করে বাধাহীনভাবে মানবিক সাহায্য পাঠানোর আবেদন করবেন বলে জানান তিনি।