লেবাননে বাড়ছে নেটের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সেবার দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছে লেবানন। তবে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ইন্টারনেটের গতি বাড়ানো ও আগের চেয়ে সস্তায় ইন্টারনেট সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।লেবাননের টেলিযোগাযোগমন্ত্রী নিকোলা সেহনাবি গতকাল রোববার রয়টার্সকে বলেছেন, ‘ইন্টারনেটের গতি এখন আগের চেয়ে চার থেকে আট গুণ বাড়বে। আর সংযোগ ফি শতকরা ৮০ ভাগ কমবে।’ সেবার মান বাড়ানোর ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দুই থেকে পাঁচ গুণ বেড়ে যাবে বলে মনে করেন টেলিযোগাযোগমন্ত্রী।লেবাননকে আরব অর্থনীতির প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। অথচ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দেশটির ইন্টারনেটের গতি সবচেয়ে কম। অন্যদিকে ইন্টারনেট সেবা পেতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। এ কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে লেবাননকে।বর্তমানে সেকেন্ড-প্রতি এক মেগাবাইটের (এমবিপিএস) একটি সংযোগের বিনিময়ে ইন্টারনেট গ্রাহককে মাসে প্রায় ৭৬ ডলার খরচ করতে হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী এ সেবা পেতে গ্রাহকদের খরচ হবে মাত্র ১৬ ডলার।