লেবাননে ভবন ধসে চারজন নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবন ভেঙে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন ওই ভবনে আটকে আছেন।রয়টার্সের খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৫ জন।স্থানীয় বাসিন্দা নাদা বলেন, ‘হঠাত্ বিকট শব্দে সবকিছু কেঁপে উঠল। এর পরই নারী ও শিশুদের আর্তচিত্কার শোনা গেল। আমরা জানি না, ওটা কি ভূমিকম্প ছিল, না অন্যকিছু? তারপর চারদিকে ধুলা ছাড়া আর কিছু দেখিনি।’লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ভবন নিরাপদ রাখার জন্য অনেক কাজ করতে হবে। দুর্ঘটনা যা হওয়ার হয়ে গেছে। তবে এ ধরনের পুরোনো ভবনগুলোর দেখভালের দায়িত্ব নগর কর্তৃপক্ষের। তাদের ঝুঁকিপূর্ণ বা আশঙ্কাজনক ভবন চিহ্নিত করতে হবে।’ষাটের দশকে নির্মিত পাঁচতলা ওই আবাসিক ভবনটি বৈরুতের আসরাফিয়েহ জেলায় অবস্থিত।