লেবাননে হিজবুল্লাহর আধ্যাত্মিক নেতার মৃত্যু
লেবাননের শিয়া আধ্যাত্মিক নেতা এবং জঙ্গি সংগঠন হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা আয়াতউল্লাহ মোহাম্মদ হুসেইন ফাদলুল্লাহ ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।আজ রোববার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।১৯৮২ সালে জঙ্গি সংগঠন হিজবুল্লাহ গঠনের পর থেকেই আয়াতউল্লাহ দলটির আধ্যাত্মিক নেতা হিসেবে পরিগণিত হয়ে আসছেন।আয়াতউল্লাহ সংযত দৃষ্টিভঙ্গির কারণে শিয়াদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে তিনি ইসলামি সমাজে নারীদের প্রগতিশীল ভূমিকার পক্ষে ছিলেন।বিবিসি অনলাইন জানিয়েছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় গত শুক্রবার আয়াতউল্লাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।ইরাকের নাজাফে ১৯৩৫ জন্মগ্রহণ করা আয়াতউল্লাহ ১৯৬৬ সালে লেবাননে চলে আসেন। তাঁর বাবা-মা লেবাননের অধিবাসী ছিলেন।লেবাননসহ ইরাক এবং মধ্য এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে আয়াতউল্লাহর অনেক অনুসারী বা ভক্ত ছিল।